২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্পধারা থেকে বাদ পড়লেন নীরুসহ ৪ জন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব সানাউল্লাহ নীরু, কেন্দ্রীয় কমিটির সদস্য সাজু কামাল, আসমা শহীদ ও সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ শহীদকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিকল্পধারা বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব সানাউল্লাহ নীরু, কেন্দ্রীয় কমিটির সদস্য সাজু কামাল, আসমা শহীদ ও সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ শহীদকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। দলের সভাপতিমন্ডলীর সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলের দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার দলের সভাপতিমন্ডলীর সভায় সানাউল্লাহ নিরু, সাজু কামাল, শহীদুল্লাহ শহীদ ও আসমা শহীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদন করা হয়। বিকল্পধারা বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্বে ওই সভায় মহাসচিব আবদুল মান্নান, অধ্যাপক নুরুল আমীন, আহসানউল্লাহ, মুজাফফর আহমেদ ও সয়মা জলিল উপস্থিত ছিলেন। সভাপতিমন্ডলীর সভায় নবগঠিত নির্বাহী কমিটিকে অনুমোদন দেওয়া হয়। এছাড়া উপজেলা পরিষদ আইনে চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করায় সরকারি দলের সমালোচনা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০৫ ঘ.