২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের তদন্তে সংস্থা গঠন সোমবার

যুদ্ধাপরাধীদের বিচারে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের ঘোষণা দেওয়া হবে সোমবার। রোবাবর আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকেদের এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2009, 08:15 AM

Updated : 26 Aug 2022, 11:20 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের ঘোষণা দেওয়া হবে সোমবার। রোবাবর আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকেদের এ কথা বলেন। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, "আগামী সোমবাবের মধ্যে তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন সেল গঠন করা হবে।" আইনমন্ত্রী শফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রতিমন্ত্রী তানজিম আহমেদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ইনায়েতুর রহিম, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, আইন সচিব কাজী হাবিবুল আওয়ালসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তানজিম আহমেদ সাংবাদিকদের বলেন, "আমরা যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই করবো। বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছ ও নিরপেক্ষ হয় এ জন্যই একটু সময় লাগছে। আগামীকাল তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের ঘোষণা দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/১৪১৬ ঘ.