২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো এক মাস বাড়ল কোকোর জামিনের মেয়াদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে সরকার। এর ফলে গ্যাটকোসহ কয়েকটি মামলার আসামি কোকো আগামী ১৬ মে পর্যন্ত প্যারোলে মুক্ত থাকতে পারবেন। এর আগে সর্বশেষ গত ১৫ মার্চ তার সাময়িক মুক্তির মেয়াদ ১৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2009, 09:09 AM

Updated : 26 Aug 2022, 11:19 AM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে সরকার। এর ফলে গ্যাটকোসহ কয়েকটি মামলার আসামি কোকো আগামী ১৬ মে পর্যন্ত প্যারোলে মুক্ত থাকতে পারবেন। এর আগে সর্বশেষ গত ১৫ মার্চ তার সাময়িক মুক্তির মেয়াদ ১৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, "ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাময়িকভাবে মুক্ত বর্তমানে থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন আরাফাত রহমান কোকোর আইনজীবী এএম মাহবুব উদ্দিনের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাময়িক মুক্তির সময়সীমা ১৭ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো।" তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাবন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন সাবেক প্রধানমন্ত্রী খালেদার ছেলে কোকো। তখন স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য কোকোকে গত বছরের ১৯ জুলাই প্যারোলে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরপরই তাকে চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে যাওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/জিএনএ/১৫০৮ ঘ.