ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতার ওপর গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তোলার জন্য নির্বাচন কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করে যেতে পারে সেজন্য সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা দেখা করলে তিনি এ কথা বলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠক শেষে প্রেস সচিব সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনের স্বাধীনতায় বিশ্বাসী। এজন্য সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।"
সিইসি-র সঙ্গে সাক্ষাতকালে শেখ হাসিনা গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের প্রয়োজন রয়েছে বলে মত দেন। নবম জাতীয় সংসদ এবং উপ-নির্বাচন 'অবাধ ও নিরপেক্ষ' হওয়ায় তাকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।
সিইসির জন্য নির্বাচন কমিশনকে একটি বাড়ি দেওয়ার অনুরোধ জানান শামসুল হুদা। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রধানমন্ত্রী তাকে আশ্বাস দেন।
আলোচনাকালে নির্বাচন কমিশনের সব কর্মকাণ্ডের কথা সিইসি প্রধানমন্ত্রীকে জানান।
তূরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাত
এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন ঢাকাস্থ তুূরস্কের রাষ্ট্রদূত সাকির ওজকান তরুনলার।
আবুল কালাম আজাদ জানান,তারা দু'দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। ব্যবসা-বাণিজ্যের স
bdnews24