২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীঘিনালায় চেয়ারম্যান হলেন জনসংহতি সমর্থিত ধর্মবীর

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনসংহতি সমিতি সমর্থিত ধর্মবীর চাকমা। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খলিলুর রহমান জানান, উপজেলার ২৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2009, 06:52 PM

Updated : 26 Aug 2022, 11:17 AM

খাগড়াছড়ি, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনসংহতি সমিতি সমর্থিত ধর্মবীর চাকমা। সোমবার রাত সাড়ে ১২ টার দিকে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খলিলুর রহমান জানান, উপজেলার ২৫টি কেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। তিনি জানান, ধর্মবীর চাকমা ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৯৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. কাশেম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৯১০ ভোট। ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুপ্রিয় চাকমা (১৫ হাজার ৮৮৭) ও শতরূপা চাকমা (১৭ হাজার ২৭০)। সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়। এখানে মোট ভোটার ৫৯ হাজার ৪৩৭ জন। ২২ জানুয়ারির আগে দীঘিনালা উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০৫২ ঘ.