২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামিদুল্লাহ খানের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও উদ্ভট: মীর শওকত

জিয়া হত্যাকাণ্ডের ষড়যন্ত্র সম্পর্কে এম হামিদুল্লাহ খানের অভিযোগ নাকচ করে দিয়েছেন মীর শওকত আলী। শুক্রবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ অভিযোগ করেন, মীর শওকত আলী জিয়া হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 11:27 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া হত্যাকাণ্ডের ষড়যন্ত্র সম্পর্কে এম হামিদুল্লাহ খানের অভিযোগ নাকচ করে দিয়েছেন মীর শওকত আলী। শুক্রবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় অবসরপ্রাপ্ত উইং কমান্ডার হামিদুল্লাহ অভিযোগ করেন, মীর শওকত আলী জিয়া হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত ছিলেন। শনিবার বিকালে মীর শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, '' অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট ও উদ্ভট। এরকম অভিযোগের জবাব দিতে আমি অভ্যস্ত নই।" তিনি কখনোই বঙ্গবন্ধু শেখ মুজিব ও জিয়াউর রহমানকে ধৃৃষ্টতা দেখানোর মতো কথা বলেননি বা কাজ করেননি দাবি করে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমাণ্ডার মীর শওকত বলেন," ওই কথিত অভিযোগে খালেদা জিয়া তাকে ( এম হামিদুল্লাহ খান) পুরস্কৃত নয়, তিরস্কারই করবেন। '' অবসরপ্রাপ্ত লে. জেনারেল মীর শওকত বলেন,'' জিয়ার আসল হত্যাকারী কে তা '৯০ সালে খালেদা জিয়া এক জনসভায় বলে দিয়েছেন। তা দেশের মানুষ জানে। '' সেই 'হত্যাকারীর' নাম জানতে চাইলে তিনি বলেন, '' পত্রিকা দেখে নিন। '' মীর শওকত বলেন, '' মুক্তিযুদ্ধের শুরুতে চট্টগ্রাম সেনানিবাসে অষ্টম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে জিয়াউর রহমান ও আমি একই সাথে ছিলাম। আমরা উভয়ে একে অপরের অতি কাছাকাছি মানুষ। অভিযোগকারী নিজে দলের পুরস্কৃত হতে যা বলছেন, তাতে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না।'' কিছুদিন ধরে 'নিষ্ক্রিয়' বিএনপি নেতা মীর শওকত মন্তব্য করেন,'' বানোয়াট অভিযোগ করে সস্তা প্রচারণা পাওয়া যায়, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। মুক্তিযুদ্ধে যার সেখানে অবদান রয়েছে, রাষ্ট্রের তাকে স্বীকৃতি দিতেই হবে। গলাবাজি করে ইতিহাস পাল্টানো যাবে না।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৭২৩ঘ.