২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ সচিবালয়ের 'অনিয়ম ও দুর্নীতি' উদঘাটনে কমিটি গঠনের আহবান

সংসদ সচিবালয়ের অনিয়ম ও দুর্নীতি উদঘাটনে একটি সংসদীয় কমিটি গঠনের আহবান জানিয়েছেন সরকারি দলের সাংসদরা। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 04:03 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ২৪ডটকম)-- সংসদ সচিবালয়ের অনিয়ম ও দুর্নীতি উদঘাটনে একটি সংসদীয় কমিটি গঠনের আহবান জানিয়েছেন সরকারি দলের সাংসদরা। (বিস্তারিত) সরকার দলীয় সাংসদরা সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের তীব্র সমালোচনা করেন। অন্যদিকে, বিরোধীদলীয় সাংসদরা এইসব বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান। জাতীয় সংসদে সোমবারের অধিবেশনে এক অনির্ধারিত আলোচনায় সাংসদরা এনিয়ে বিতর্কে করেন। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এই বিতর্কের সুত্রপাত করেন। তিনি সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকারের সময়ে সংসদের বিভিন্ন কথিত অনিয়ম তুলে ধরে বলেন, "সাংসদদের ইয়ার-ফোন কেনা নিয়েও দুর্নীতি হয়েছে।" এরপর বিরোধী দলের প্রধান হুইপ জয়নাল আবদীন ফারুক দাঁড়িয়ে বলেন, "যে ব্যক্তি সংসদে উপস্থিত নেই তাকে নিয়ে কথা না বলাটাই ভালো।" এসময় স্পিকার সংসদ সচিবালয়ে দুর্নীতির বিষয়ে একমত প্রকাশ করে বলেন, "দুর্নীতি করলে তা নিয়ে আলোচনা হবে। আমি দুর্নীতি করলেও তা নিয়েও আলোচনা হওয়া উচিত।" বিগত সংসদে স্পিকার তার এলাকার লোক এনে এই সংসদে ঢুকিয়েছেন-এ মন্তব্য করে সরকারি দলের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত এরপর অনিয়ম ও দুর্নীতি তদন্ত করার জন্য একটি সংসদীয় কমিটি করার প্রস্তাব করেন। এর আগে সরকারিদলের প্রধান হুইপ আব্দুস শহীদও সংসদ সচিবালয়ের দুর্নীতি খতিয়ে দেখতে সংসদীয় কমিটি গঠনের আহবান জানান। সরকারি দলের আরেক সাংসদ রহমত আলী বলেন, "গাছ কাটা থেকে শুরু করে সব দুর্নীতি খুঁজে বের করতে হবে।" বিএনপি'র সাংসদ আবুল খায়ের ভুইয়া সংসদে বলেন, উপ-নির্বাচনে জমিরউদ্দিন সরকারকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাই তাকে হেয় করার করার জন্য এসব কথা বলা হচ্ছে। স্পিকার এসময় আবুল খায়ের ভুঁইয়াকে থামিয়ে দিয়ে বলেন, "বিগত পাচঁ বছর (জমিরউদ্দিনের সময়ের অনিয়ম) নিয়ে অনেক লেখালেখি হয়েছে। সংসদের অনিয়ম নিয়ে তদন্তের জন্য বিরোধী দলের প্রধান হুইপের সঙ্গেও কথা হয়েছে।" বিরোধীদলীয় সাংসদরা জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দেওয়া এসব বক্তব্য এক্্রপাঞ্জের দাবি জানালে স্পিকার বলেন, "অসংসদীয় কিছু হলে এক্সপাঞ্জ করতে পারি। কিন্তু যা ঘটেছে সেই ঘটনাতো এক্সপাঞ্জ করার কিছু নেই।" এদিকে অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে সরকারি দল ও বিরোধীদলের সাংসদরা সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের তীব্র সমালোচনা করেন্। তারা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাতে অপারগতা প্রকাশ করেন। সেইসঙ্গে সাংসদরা স