২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের সংঘর্ষ-ভাঙচুর: রংপুর মেডিকেলে মিছিল সমাবেশ নিষিদ্ধ

রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষের ঘটনায় সব ধরনের মিছিল-সমাবেশ ও খেলাধুলা নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শনিবার বিকেলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হন। এর জের ধরে রাতে ভাঙচুর করা হয় কলেজের জিয়াউর রহমান ছাত্রাবাসের পাঁচটি কক্ষ। রোববারও দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 11:13 AM

রংপুর, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষের ঘটনায় সব ধরনের মিছিল-সমাবেশ ও খেলাধুলা নিষিদ্ধ করা হয়েছে। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শনিবার বিকেলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হন। এর জের ধরে রাতে ভাঙচুর করা হয় কলেজের জিয়াউর রহমান ছাত্রাবাসের পাঁচটি কক্ষ। রোববারও দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে । কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. আজিজুল ইসলামের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজে সব ধরনের সভা ও মিছিল এবং খেলাধুলা বন্ধ থাকবে।" শহরের ধাপ এলাকার পুলিশ ফাঁসির কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরে কলেজ ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি তামিম গ্র"পের সঙ্গে সংগঠনের আরেকটি কমিটির আহ্বায়ক সঞ্জয় গ্র"পের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে কলেজের মুক্তা ছাত্রবাসের সামনে সঞ্জয় গ্র"পের কর্মীদের ক্রিকেট খেলায় বাধা দেয় তামিম গ্র"পের কর্মীরা। এ নিয়ে দুগ্রপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। রাত ৯টার দিকে বহিরাগতদের নিয়ে তামিম গ্র"পের কর্মীরা জিয়াউর রহমান ছাত্রবাসে হামলা চালিয়ে সঞ্জয় গ্র"পের কর্মীদের পাঁচটি কক্ষ ভাঙচুর করে। ঘটনার প্রতিবাদে রোববার সাধারণ ছাত্রদের ব্যানারে সঞ্জয় গ্র"পের কর্মীরা তিন দফা দাবি জানিয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি দিয়েছে। ছাত্রলীগ নেতা তামিম জানান, রংপুর মেডিকেল কলেজে সংগঠনের নির্বাচিত কমিটি থাকা সত্বেও সঞ্জয় পাল্টা কমিটি গঠন করে কলেজে অস্থিতিশিল পরিস্থিতির সৃষ্টি করেছে। সঞ্জয়ের সঙ্গে যোগাযোগ করেও এ ব্যাপারে কথা বলা যায়নি। ধাপ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কিবরিয়া হোসেন জানান, কলেজে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৯ ঘ.