২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত ৪৫ নারী সাংসদ নির্বাচিত

নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) তাদের নির্বাচিত ঘোষণা করে। দলীয় কোটা অনুযায়ী এবার ৪৫টি আসনের মধ্যে আওয়ামী লীগের ৩৬ জন, বিএনপির ৫ জন ও জাতীয় পার্টির ৪ জন নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 09:58 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ৪৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) তাদের নির্বাচিত ঘোষণা করে। দলীয় কোটা অনুযায়ী এবার ৪৫টি আসনের মধ্যে আওয়ামী লীগের ৩৬ জন, বিএনপির ৫ জন ও জাতীয় পার্টির ৪ জন নির্বাচিত হয়েছেন। রোববার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তা উপসচিব জেসমিন টুলী সাংবাদিকদের বলেন, "মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার বেলা ২টা পর্যন্ত কেউ মনোনয়ন প্রত্যাহার না করায় ৪৫টি আসনে বৈধ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।" গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে নব নির্বাচিত সাংসদদের স্পিকারের কাছে শপথ নেওয়ার বিধান রয়েছে বলেও জানান তিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- আওয়ামী লীগের আশরাফুন্নেসা মোশারফ, জাহানারা বেগম, শাহিদা তারেখ দিপ্তী, আলহাজ শাফিয়া খাতুন, আসমা জেরীন ঝুমু, মমতাজ বেগম, তারানা হালিম, ড. শিরীন শারমিন চৌধুরী, ফরিদুন নাহার লাইলী, মিসেস রুবী রহমান, জোবেদা খাতুন (পারুল), আমেনা আহমেদ, চেমন আরা তৈয়ব, এথিন রাখাইন, ফরিদা রহমান, নূর আফরোজ আলী, নূর জাহান বেগম, ড. হামিদা বানু শোভা, সুলতানা বুলবুল, মিসেস সালেহা মোশাররফ, রওশন জাহান সাথী, জেবুন্নেসা হক, তহুরা আলী, শাহিন মনোয়ারা হক, নাজমা আক্তার, অপু উকিল, মাহফুজা রহমান রিমা, সাধনা হালদার, অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, শেফালী মমতাজ শওকত আরা বেগম, ফরিদা রহমান হীরা, আহমেদ নাজনীন সুলতানা (নাজলী), আলহাজ মমতাজ বেগম এবং পারভীন তালুকদার; বিএনপি'র মোসাম্মাৎ শাম্মী আখতার, রেহানা আখতার রানু, রাশেদা বেগম হীরা, নিলুফার চৌধুরী মনি ও অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া এবং জাপা'র নূর ই হাসনা লিলি চৌধুরী, নাসরীন জাহান রত