ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআরের ঘটনায় নিহত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মাজহারুল হায়দার ও লে. কর্নেল এলাহি মনজুর চৌধুরীর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিজ্ঞান ও আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ক্যাপ্টেন মাজহারুলের স্ত্রী নুসরাত নূরের কাছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সমবেদনাপত্র ও ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এর আগে দুপুরে লে. কর্নেল এলাহির স্ত্রী তান্নি ইয়াফতা চৌধুরীর কাছে চেক ও সমবেদনাপত্র হস্তান্তর করেন সাংসদ ইকবালুর রহিম ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মাহবুবুল হক শাকিল ।
২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিডিআর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনার পর নিহত সব সেনা কর্মকর্তার পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এইচএ/১৮৩২ঘ.
bdnews24