২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেঁচে থাকতে ষড়যন্ত্রকারীদের সফল হতে দেব না : হাসিনা

বেঁচে থাকতে ষড়যন্ত্রকারীদের সফল হতে দেবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে কারো নাম উল্লেখ না করে যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। (আরো তথ্যসহ) (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 01:20 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেঁচে থাকতে ষড়যন্ত্রকারীদের সফল হতে দেবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে কারো নাম উল্লেখ না করে যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, "হারানোর গ্লানি থেকেই তাদের এই ক্ষোভের আগুন। সেই আগুনে তারা এই ম্যান্ডেটকে পুড়িয়ে ছারখারের ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু দেশবাসী যতদিন সচেতন থাকবে ততদিন তারা সফল হবে না। আমি যদি বেঁচে থাকি তাহলে তাদের সফল হতে দেবো না।" বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, "আমি বঙ্গবন্ধুর মেয়ে। আমার কোনো দুর্বলতা নেই, পিছুটান নেই। দেশের মানুষের উন্নতি করতেই হবে। স্বাধীনতার সুফল বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতেই হবে।" দেশের মানুষের আওয়ামী লীগের ওপর যে আস্থা আছে তার প্রমাণ নির্বাচনেই পাওয়া গেছে-দাবি করে শেখ হাসিনা বলেন, "মানুষ আমাদের সাথে আছে। এটা ভুললে চলবে না, মানুষের শক্তিই সবচেয়ে বড় শক্তি। গ্রেনেড-বুলেট নিয়ে তা খতম করা যাবে না।" তিনি প্রশ্ন রাখেন-কেন কয়দিন পর পর এই রক্তের হোলি খেলা, কেন এই হত্যা, এই জঙ্গীবাদ। কেন কয়দিন পরপর এখানে অস্ত্র ফেলা হয়? এ থেকে দেশকে মুক্ত করতে হবে। নিউইয়র্ক টাইমসে প্রকাশিত তার সা