২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাজোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে:জাপা মহাসচিব

দেশের কল্যাণের জন্য মহাজোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার। (সংশোধিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 11:12 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

রংপুর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের কল্যাণের জন্য মহাজোট ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার। তিনি বলেন, "মহাজোট এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি জাপার পূর্ণ আস্থা রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আমরা আশা করি দেশের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী মহাজোটের নেতাকর্মীদের কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবেন।" সোমবার দুপুরে রংপুর জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে এক কর্মী সভায় রুহুল আমিন হাওলাদার এ কথা বলেন। মহাজোটের ঐক্যকে আরো সূদৃঢ করার আহবান জানান জাপা মহাসচিব। রংপুর-৩ (সদর) আসনে আগামী ২ এপ্রিল অনুষ্টেয় উপনির্বাচনে জাপা প্রার্থী রওশন এরশাদের সমর্থনে আয়োজিত কর্মী সভায় জাপা মহাসচিব প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "তিনি (প্রধানমন্ত্রী) কথা দিয়েছেন এ আসনে তার দলের কোন প্রার্থী দেবেন না। তিনি সে কথা রেখেছেন।" বিডিআর বিদ্রোহের বিষয়ে তিনি বলেন, "দেশে যে সংকট সৃষ্টি হয়েছে তা মুলত মহাজোট সরকারকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে করা হয়েছে। যারা পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।" আসন্ন উপনির্বাচনে রওশন এরশাদকে জয়ী করতে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি। জেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি রংপুর পৌরসভার মেয়র আব্দুর রউফ মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় আরও বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, রংপুর-১ আসনের দলীয় সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার, প্রেসিডিয়াম সদস্য মশিয়ার রহমান রাঙ্গা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১০ ঘ.