ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আ স ম হান্নান শাহ'র দায়ের করা মানহানির মামলায় বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। (আরো তথ্যসহ)
রোববার দুপুরে ঢাকার একটি আদালতের বিচারক ড. আবদুল মজিদ শুনানি শেষে এ পরোয়ানা জারি করেন।
এর আগে হান্নান শাহ্ সকাল সাড়ে ১০টায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে এ মামলা দায়ের করেন। তার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হোসেন আলী খান হাসান ও এমদাদুল হক লাল। মামলায় বাদী পক্ষে মোট ১১ জনকে সাক্ষী করা হয়েছে।
দুপুর পৌনে একটায় শুনানি শেষে মহানগর হাকিম ড. আবদুল মজিদ অভিযুক্ত চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার এই আদেশ দেন।
গত ৯ মার্চ ইরাদ এক সংবাদ ব্রিফিংয়ে দাবি করেন হান্নান শাহ্র 'দুর্নীতির রেকর্ড' তার কাছে রয়েছে। তিনি বিএনপি চেয়ারপাসর্নের অন্যতম এ উপদেষ্টাকে 'গণতন্ত্রের জারজ সন্তান' বলে আখ্যায়িত করেন। সে কারণে বাদীর মান-সম্মান ক্ষুন্ন হয়েছে বলে মামলার আর্জিতে উল্লেখ করা হয়।
আর্জিতে বলা হয়, "বাদী একজন সুশিক্ষিত, মার্জিত, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি, সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত, জাতীয়তাবাদী দলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টাও। অপরদিকে অভিযুক্ত আইন অমান্যকারী প্রতারক, ভণ্ড, অন্যের সম্মান ক্ষুণ
bdnews24