২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন নেভাতে ও উদ্ধারে অংশ নিতে সব বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসুন্ধরা সিটির আগুন নেভানো ও উদ্ধার অভিযানে সেনাবাহিনী, দমকলবাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 10:43 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসুন্ধরা সিটির আগুন নেভানো ও উদ্ধার অভিযানে সেনাবাহিনী, দমকলবাহিনীসহ সব আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "প্রধানমন্ত্রী এ মুহূর্তে সুধা সদনে অবস্থান করছেন। তিনি সেখান থেকেই পুরো পরিস্থিতি সম্পর্কে খবর নিচ্ছেন এবং আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানের বিষয়টি তদারকির জন্য তার উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিককে দায়িত্ব দিয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএসবি/১৬৩৯ ঘ.