২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিবের পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে তিনি জমা দেন। পরে এটি আইনমন্ত্রণালয়ে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে তিনি জমা দেন। পরে এটি আইনমন্ত্রণালয়ে পাঠানো হয়। মনসুর হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, 'ব্যক্তিগত' কারণে তিনি পদত্যাগ করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২৪ ডিসেম্বর মনসুর হাবিবকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এইচএ/২১২৪ঘ.