২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যারা রক্তে পা দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারাই পিলখানা ঘটনায় জড়িত'

যারা রক্তের ওপর পা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারাই বিডিআর সদরদপ্তরে নারকীয় ঘটনার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২-১৫ মার্চ পর্যন্ত সারা দেশে যুবলীগের সাংগঠনিক সফর শুরুর প্রাক্কালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা বুধবার রাতে প্রধানমন্ত্রী সঙ্গে তার হেয়ার রোডের সরকারি বাসভবনে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা রক্তের ওপর পা দিয়ে ক্ষমতায় যেতে চায় তারাই বিডিআর সদরদপ্তরে নারকীয় ঘটনার সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২-১৫ মার্চ পর্যন্ত সারা দেশে যুবলীগের সাংগঠনিক সফর শুরুর প্রাক্কালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা বুধবার রাতে প্রধানমন্ত্রী সঙ্গে তার হেয়ার রোডের সরকারি বাসভবনে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন বলে জানা গেছে। বিডিআরের ঘটনার পর থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য যুবলীগের নেতাকর্মীদের সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "বিডিআরের ঘটনায় যুবলীগের দুই নেতা যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়।" শেখ হাসিনা বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাকে চোর বানানোর চেষ্টা করা হয়। কিন্তু জনগন সে চেষ্টা নস্যাৎ করে দিয়েছে।" তিনি বলেন, সেনাবাহিনী ছবিসহ একটি ভাল ভোটার তালিকা প্রণয়ন করেছে। দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পেরেছে এবং ভোটের সঠিক ফলাফল পাওয়া গেছে। প্রধানমন্ত্রী যুবলীগ নেতাদের উদ্দেশে বলেন, "যুবলীগের অনেক নেতার তো বয়স বাড়ছে । নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে।" স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সংসদের হুইপ ও যুবলীগ সাধারন সম্পাদক মীর্জা আজমের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত তারা শেখ হাসিনার বাসভবনে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/০০১৯ঘ.