২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে স্বামী ওয়াজেদ মিয়াকে দেখতে গেলেন হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়াকে রোববার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 05:30 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়াকে রোববার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে দেখতে যান। স্কয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল জন গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী সন্ধ্যা সাতটার দিকে হাসপাতালে যান এবং ওয়াজেদ মিয়ার সঙ্গে প্রায় এক ঘন্টা সময় কাটান। শেখ হাসিনা এসময় তার স্বামীর চিকিৎসার খোঁজ-খবর নেন। জন গোমেজ জানান, ওয়াজেদ মিয়া গত বৃহস্পতিবার শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। দু'দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পর রোববার তাকে কেবিনে নিয়ে আসা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসইউএম/এইচএ/২৩২৫ঘ.