২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জঙ্গিদের অর্থ ও অস্ত্রের যোগানদাতাদের খুঁজে বের করতে সরকার বদ্ধপরিকর'

জঙ্গিদের অর্থ ও অস্ত্রের যোগানদাতাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরকার বদ্ধপরিকর বলে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সংসদে জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম) -- জঙ্গিদের অর্থ ও অস্ত্রের যোগানদাতাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সরকার বদ্ধপরিকর বলে রোববার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সংসদে জানিয়েছেন। গাজীপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বোমা বিস্ফোরণ প্রসঙ্গে সংসদে এক বিবৃতিতে সাহারা খাতুন এ কথা বলেন। জঙ্গি দমনে সবার সহযোগিতা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, " জঙ্গি দমনে অভিযান চালিয়েই আমরা ক্ষান্ত হইনি। এজন্য আমরা পাড়ায়-মহল্লায় কমিটি গঠনের আহবান জানিয়েছি। সরকারের একার পক্ষে জঙ্গি দমন সম্ভব নয়।" সাহারা খাতুন বলেন, "জঙ্গি ও সন্ত্রাসীদের কোন ধর্ম ও বর্ণ নেই। তারা দেশ ও সংবিধানের শক্র। জঙ্গিবাদ ও বোমাবাজদের যারা অস্ত্র ও অর্থের যোগান দিচ্ছে তাদের চিহ্নিত করে বিচার করতে আমরা বদ্ধপরিকর। এদের মদদদাতা ও গডফাদারদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।" স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২১ ফেব্র"য়ারি মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে হামলা চালানো হতে পারে, এই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ অভিযানেই গাজীপুর, জামালপুর ও সরিষাবাড়ি থেকে জঙ্গিদের আটক করা হয়। সাহারা খাতুন বলেন, গাজীপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্ত করার জন্য সিআইডির একজন ডিআইজির নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে জঙ্গিদের উপস্থিতিতে তাদের কাছ থেকে উদ্ধার করা গ্রেনেড ও বিষ্ফোরক দ্রব্য প্রদর্শনের সময় একটি গ্রেনেডের বিষ্ফোরণ ঘটে। এতে ১২ জন আহত হন। বিষ্ফোরণটি কিভাবে ঘটলো তা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য পাওয়া গেছে। এর একটি হচ্ছে একজন জঙ্গি ঝাঁপিয়ে পড়ে বোমাটি ছুড়ে মারেন। বিডিনিউজ ২৪ ডটকম/এসইউএম/কেআরসি/টিআর/এসকে/২২০৬ঘ.