ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথিত অবমাননার জন্য তথ্যসচিব আ ত ম ফজলুল করিমের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা আমলে নেওয়া হবে কি না এ বিষয়ে আগামী ২ মার্চ আদেশ দেবে আদালত। (আরও তথ্যসহ)
ওইদিন অভিযোগকারীকে সংশ্লিষ্ট বইটি উপস্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার বিকেলে আদালত এ আদেশ দেয়।
এর আগে সকালে বঙ্গবন্ধুকে 'আলু বোখরা' উপাধি দিয়ে কবিতা লেখার অভিযোগ এনে তথ্যসচিবের বিরুদ্ধে মানহানির একটি মামলা দায়ের করা হয়।
আলু বোখারা আফগানিস্তানের একটি টকস্বাদের জনপ্রিয় ফল।
লেখক হিসেবে আবু করিম নামে পরিচিত তথ্যসচিরেব বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মো. ইলিয়াস হোসেন বিন হেলালী। হেলালির বক্তব্য, যেহেতু তিনি বঙ্গবন্ধুর সমর্থক সেহেতু তার অবমাননা করে তার নিজের (হেলালীর) মানহানি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, 'বাগানে ফুটে আছে অনেক গোলাপ' নামে আবু করিমের একটি কাব্যগ্র্েরন্থর এক কবিতায় বঙ্গবন্ধুকে লতিফুর রহমান' নামে উল্লে
bdnews24