ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)- গণতন্ত্রের বিরুদ্ধে 'ষড়যন্ত্রকারীদের' ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে হোটেল সোনারগাঁওয়ে নবম সংসদের নির্বাচিত সাংসদদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
সংসদ সচিবালয় ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট-এনডিআই'র যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
প্রধান বিরোধী দল বিএনপি সংসদে ফিরে আসবে বলেও এসময় আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী তার ভাষণে বিভিন্ন সময় সেনাশাসকদের কবলে পড়ে দেশে গণতান্ত্রিক চর্চা বিঘি
bdnews24