ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ ২৪ ডটকম)-- প্রশাসনের সচিব পর্যায়ের পাঁচ কর্মকর্তা পদে রোববার রদবদল করেছে সরকার।
সংস্থাপন সচিব এ এস এম আলী কবীরকে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও রেলপথ বিভাগে বদলি করা হয়েছে। সড়ক ও রেলপথ বিভাগের সচিব ইকবাল মাহমুদকে তার স্থলাভিষিক্ত করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
এছাড়াও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব আতাহারুল ইসলামকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোখলেসুর রহমানকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইলিয়াস আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এমকে/এজে/এএল/এসকে/১৯০২ঘ.
bdnews24