২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, উন্নয়নে পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা ভাষা , সংস্কৃতি ও সৃজনশীলতা সংরক্ষণ ও উন্নয়নে সরকারকে পরামর্শ দিন। গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো হবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2009, 07:52 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলা ভাষা , সংস্কৃতি ও সৃজনশীলতা সংরক্ষণ ও উন্নয়নে সরকারকে পরামর্শ দিন। গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো হবে। শুক্রবার সকালে ওসমানী মিলনায়তনে একুশে পদক ২০০৯ বিজয়ীদের হাতে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একুশে পদক ২০০৯ বিজয়ীদের হাতে পদক তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "একুশ সব সময়ই আমাদের দিন বদলের স্বপ্ন দেখায়। আমরা দিন বদলের অঙ্গীকার নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমাদের ভাষা, সংস্কৃতি ও সৃজনশীলতা সংরক্ষণ ও উন্নয়নে সরকারকে পরামর্শ দিন ও সহযোগিতা করুন। আপনাদের গঠনমূলক সমালোচনাকেও আমরা স্বাগত জানাব।" ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "অমর একুশে আমাদের দেশপ্রেম, জাতীয় চেতনা ও ঐক্যবদ্ধ প্রয়াসের মূর্ত প্রতীক। একুশ মানে স্বাধিকার, সুবিচার প্রষ্ঠিতার নিরন্তর প্রেরণা।'' একুশে ফেব্র"য়ারি না এলে বাঙালীর ইতিহাস অন্যরকম হতো মন্তব্য করে শেখ হাসিনা বলেন, "একুশে আমাদের স্থায়ী ঠিাকানা। আমরা যখনই বিপন্নবোধ করি তখনই ছুটে যাই একুশের স্মারক শহীদ মিনারে। শহীদ মিনার শুধু ইট দিয়ে তৈরি স্থাপনা নয়। আমাদের আশ্রয়।" তিনি বলেন, "একদিন আমাদের শত্র"রা এই শহীদ মিনারকে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল। তারা ভেবে ছিল এই কাঠামো ভেঙে দিলে আমরা একুশের চেতনা থেকে সরে যাবো। কিন্তু তাদের সেই ধারণা ছিল ভুল। আমাদের জাতিকে কেউ কখনও ভেঙে দিতে পারেনি। বারবার আঘাত থেকে একুশ আমাদের আগলে রাখে।" বাংলা ভাষার সঠিক ব্যবহার হচ্ছে না বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, "বিজাতীয় সংস্কৃতি আজ আমাদের নিজস্বতাকে গ্রাস করতে বসেছে। বাংলা ভাষারও বিকৃত হয়ে যাচ্ছে। ইংরেজি প্যাটার্নে বাংলা বলা বন্ধ করতে হবে। বাংলার মত করেই বাংলা ভাষা বলতে হবে। ইংরেজি প্যাটার্নে বাংলার চেয়ে গ্রামের ভাষা অনেক ভালো।" ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ভাষা সংরক্ষণেও সরকার সব কিছু করবে বলে জানান তিনি। আর্ন্তজাতিক ভাষা ইন্সটিটিউশনের কাজ তার সরকার আবারও শুরু করবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''এ প্রতিষ্ঠানটি আমরা জাতিসংঘ মহাসচিব কফি আনামের উপস্থিতিতে শুরু করেছিলাম। কিন্তু জোট সরকার সেই কাজ বন্ধ রাখে।'' অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি দিয়ে ২০০৯ সালের একুশে পদকপ্রাপ্ত ১৩ জনের নয় জনের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া মরণোত্তর পদকে ভূষিত চার জনের পক্ষে তাদের স্বজনরা পদক গ্রহণ করেন। শুক্রবার বার সকাল ১১ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক বিতরণের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সাংসদ, উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা, কূটনীতিকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এম আবদুল আজিজ। মন্ত্রিপরিষদ বিভাগ সচিব পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে তাদের জীবন বৃত্তান্ত এবং সমাজে তাদের অবদানের বিষয়গুলো তুলে ধরেন। পদকপ্রাপ্তরা হলেন- শিক্ষায় ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, ভাষা আন্দোলনের জন্য প্রয়াত কবি মাহবুব উল আলম চৌধুরী, সঙ্গীতে বেগম বিলকিস নাসিরউদ্দিন, গবেষণায় ড. সৈয়দ আনোয়ার হোসেন ও শামসুজ্জামান খান, সমাজসেবায় ডা. মু‏্হাম্মদ রফি খান (এ আর খান), দারিদ্রবিমোচনে ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, সাংবাদিকতায় প্রয়াত আশরাফ উজ জামান খান, মানিক চন্দ্র সাহা (মরণোত্তর) ও হুমায়ন কবীর বালু, চারুকলায় মনসুর উল করিম, সাহিত্যে সেলিনা হোসেন, নাট্যকলায় রামেন্দু মজুমদার। পদক প্রাপ্তদের প্রত্যেককে একটি করে সোনার পদক, একটি সম্মাননাপত্র এবং ৪০ হাজার টাকার চেক দেওয়া প্রদান করা হয়। কবি মাহবুব উল আলম চৌধুরীর পক্ষে পদক গ্রহণ করবেন তার স্ত্রী জওশন আরা রহমান, আশরাফউজ জামান খানের পক্ষে তার ছেলে আনিসউজজামান খান, মানিক চন্দ্র সাহার পক্ষে তার ভাই প্রদীপ চন্দ্র সাহা হুমায়ন কবীর বালুর পক্ষে তার ছেলে আশিক কবীর ও মেয়ে হুসনা মেহবুবা কবীর। কবি মাহবুব উল আলম চৌধুরীর জীবনী পাঠের সময়ে তার পক্ষে পদক গ্রহনের জন্য স্ত্রী বৃদ্ধা জওশন আরা রহমানকে পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি হাতে ধরে মঞ্চে এগিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী নিজেই সামনে এগিয়ে এসে তাকে শুভেচ্ছা জানান বুকে জড়িয়ে। প্রয়াত কবিপত