২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার মামলায় বিএনপির সাংসদ হারুন কারাগারে

প্রতারণার মামলায় চাঁদপুর-৪ আসনের বিএনপি দলীয় সাংসদ হারুন অর রশিদকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. রাশেদ কবির হারুন অর রশিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 03:52 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রতারণার মামলায় চাঁদপুর-৪ আসনের বিএনপি দলীয় সাংসদ হারুন অর রশিদকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. রাশেদ কবির হারুন অর রশিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নবম সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ফরিদগঞ্জ থানার চৌরাঙ্গা গ্রামের ব্যবসায়ী আব্দুল হান্নান গত বছর হারুনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। পরে অভিযোগটি এজাহার হিসাবে গ্রহণের জন্য রমনা থানাকে নির্দেশ দেয় আদালত। প্রাথমিক তদন্ত শেষে গত ৮ ফেব্র"য়ারি রমনা থানার উপ-পরিদর্শক মেহেদী মাসুদ অভিযোগপত্র দাখিল করেন। সেদিনই আদালত হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মামলার বিবরণে বলা হয়, আব্দুল হান্নান বিএনপি'র টিকিটে গত নির্বাচনে তার মনোনয়নপত্র দাখিল করেন। ওই সময় তিনি শিক্ষাগত যোগ্যতা হিসেবে ঢাকার রয়েল ইউনিভার্সিটির ব্যাচেলর ডিগ্রির সনদপত্র নির্বাচন কমিশনে জমা দেন। তবে হারুন অর রশিদ ওই সনদটি জাল বলে নির্বাচন কমিশনে অভিযোগ উত্থাপন করলে হান্নানের প্রার্থিতা বাতিল হয়ে যায়। হারুন নিজেই জাল সার্টিফিকেটে রয়েল ইউনিভার্সির কথিত দুই কর্মকর্তার স্বাক্ষর জাল করে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন বলে মামলার বাদি দাবি করেন। এছাড়া প্রার্থিতা বাতিল হওয়ায় তার পাঁচ কোটি টাকার মানহানি হয়েছে বলেও মামলায় উল্লেখ করেন বাদি। বৃহস্পতিবার মামলার শুনানিতে হারুন অর রশিদের আইনজীবী ইকবাল হোসেন বলেন, "ফৌজদারি কার্যবিধির ১৯৫ (গ) ধারা অনুযায়ী মামলাটি এ আদালতের আমলে নেওয়ার এখতিয়ার নেই।" মামলার অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, "অভিযুক্ত হারুন অর রশিদ কোন জাল সার্টিফিকেট বানাননি এবং বাদিই তা বানিয়েছেন।" সাংসদ হারুন কখনো পলাতক ছিলেন না বলেও দাবি করেন তিনি। বিডিনিউজ ২৪ ডটকম/পিবি/এএল/এসকে/২১৫১ঘ.