ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ ২৪ ডটকম)-'নির্বাচনী ডাটাবেজের জন্য সার্ভার স্টেশন নির্মাণ' সংক্রান্ত নতুন একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচি (ইউএনডিপি) বৃহস্পতিবার একটি চুক্তি সই করেছে।
ইউএনডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী ব্যবস্থাকে আরো শক্তিশালী ও ছবিসহ ভোটার তালিকার স্থায়িত্ব নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য। এতে যৌথভাবে অর্থ যোগান দিচ্ছে বাংলাদেশ সরকার, যুক্তরাজ্যের ডিএফআইডি ও নেদারল্যান্ড।
মোট ৩০.৮ মিলিয়ন ডলারের এই প্রকল্পে বাংলাদেশ সরকার ১৬.৯ মিলিয়ন, ডিএফআইডি ৮ মিলিয়ন ও নেদারল্যান্ডস সরকার ৫.৯ মিলিয়ন ডলার দেবে।
প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে ৫০২টি স্থায়ী সেন্টার স্থাপন করা হবে যাতে ছবিসহ বিদ্যমান ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা সম্ভব হয়। এছাড়া এই স্টেশনগুলোর মাধ্যমে নির্বাচন কমিশন, ভোটার ও স্থানীয় জনপ্রতিনিধিরা পরস্পরের মধ্যে তথ্য বিনিময় করতে পারবে।
বিডিনিউজ ২৪ ডটকম/টিআর/২১২১ঘ.
bdnews24