২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী লতিফের বিরুদ্ধে ইসির মামলায় আরও তিনজনের সাক্ষ্যগ্রহণ

উপজেলার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা মামলায় আরও তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2009, 11:31 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলার নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা মামলায় আরও তিনজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর, পুলিশ সুপার মো. আলমগীর রহমান ও রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল কাইউমের সাক্ষ্য নেন বিচার বিভাগীয় হাকিম সিরাজ উদ্দিন ইকবাল। গত সোমবার সাক্ষ্য দিয়েছেন মামলার বাদি জেলা নির্বাচন কর্মকর্তা-১ নীতিশ চন্দ্র দে এবং বেলকুচি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন। আগামী ২২ ফেব্র"য়ারি বাকি সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হবে। গত ৫ ফেব্র"য়ারি জেলা নির্বাচন কর্মকর্তা নীতিশ চন্দ্র নির্বাচনের কমিশনের পক্ষে মৎস্য ও পশু সম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, তার মেয়ে সোমা বিশ্বাসসহ স্থানীয় আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেন। আদালত অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং ১৬, ১৯ ও ২২ ফেব্র"য়ারি সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন। মামলার অপর আসামিরা হলেন- বেলকুচি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. ফজলুল হক সরকার, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুল হামিদ আকন্দ, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন প্রামাণিক ও মন্ত্রীর ব্যক্তিগত সচিব হিলটন রহমান। গত ২২ জানুয়ারি উপজেলা নির্বাচন চলাকালে মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের কেন্দ্র দখল, জাল ভোট প্রদান ও ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে ভোটদানে বাধ্য করাসহ নানা অভিযোগে নির্বাচন কমিশন সকাল সাড়ে ১১টায় নির্বাচন স্থগিত করে। আগামি ২২ ফেব্র"য়ারি যারা সাক্ষ্য দেবেন তারা হলেন- বেলকুচি উপজেলা নির্বাহীন কর্মকর্তা (ইউএনও) সহকারী রিটার্নিং অফিসার নাসির উদ্দীন, বেলকুচির সোহাগপুর নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল হোসেন, একই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার মাসুদ করিম ও বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন। জেলা নির্বাচন কর্মকর্তা নীতিশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইসি'র অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্ত চলছে। সাক্ষীদের জবানবন্দী গ্রহণের পর আদলত সিদ্ধান্ত নেবে মামলাটি চলবে কি চলবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৮ ঘ.