ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সংসদে ১৫টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিগুলো হলো পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, পররাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, সংস্থাপন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত এবং তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
এলডিপির নেতা অলি আহমেদকে সভাপতি এবং আব্দুল করিম খন্দকার, মহিউদ্দিন খান আলমগীর, আ ফ ম মোস্তফা কামাল, রেজা আলী, নজরুল ইসলাম, আজিজুল হক চৌধুরী, নওয়াব আলী আব্বাস খানকে সদস্য করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বিএনপি এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট রহমত আলী। কমিটির সদস্যরা হচ্ছেন সৈয়দ আশরাফুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, নূরে আলম চৌধুরী লিটন, মোস্তফা জালাল মহিউদ্দিন, এ কে এম মোস্তাফিজুর রহমান (দিনাজপুর), আশরাফ আলী খান খসরু (নেত্রকোনা), সৈয়দ মনোয়ার হোসেন চৌধুরী। কমিটিতে বিএনপি এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
আব্দুর রাজ্জাককে সভাপতি করে এবং রমেশ চন্দ্র সেন, এ বি এম রুহুল আমীন হাওলাদার, আব্দুর রহমান, এ কে এম ফজলুল হক, জাকির হোসেন, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, এ বিএম আনোয়ারুল হককে সদস্য করে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি করা হয়েছে। কমিটিতে বিএনপি এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আব্দুল জলিলকে। ফারুক খান, নুরুল ইসলাম বিএসসি, টিপু মুন্সী, এম আব্দুল লতিফ, শেখ আফিলউদ্দিন, জয়নাল আবেদীন, আবুল কাশেমকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটিতে বিএনপি এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম। বেগম সাহারা খাতুন, মির্জা আজম, তানজিম আহমদ, মজিবুল হক, নুরুল ইসলাম সুজন, বেগম সানজিদা খানম, হাবিবুর রহমান, সফিকুল ইসলামকে সদস্য করা হয়েছে। কমিটিতে বিএনপি সাংসদের জন্য আসন সংরক্ষিত রাখা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম এবং আমির হোসেন আমু, এ বি তাজুল ইসলাম, শাহজাহান খান, শওকত মোমেন শাহজাহান, খান টিপু সুলতান, এ কে এম রহমত উল্লাহ, শামসুর রহমান শরীফ, ওয়ারেছাত হোসেন বেলালকে সদস্য করা হয়েছে। কমিটিতে বিএনপি সাংসদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
তোফায়েল আহমদকে সভাপতি এবং কামাল আহমেদ মজুমদার, আলী আজগর, মেরাজউদ্দিন মোল্লা, মহিবুর রহমান মানিক, আনোয়ারুল আশরাফ খান, জাহিদ মালেক, এ এস এম আব্দুল মান্নানকে সদস্য করে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপি এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
আবুল হাসান মাহমুদ আলীকে সভাপতি এবং ডা: দীপুমনি, হাছান মাহমুদ, ইমরান আহমদ, মোস্তফা ফারুক মোহাম্মদ, ইমাজউদ্দিন প্রামাণিক, বেগম নিলুফার জাফরউল্লাহ, হোসেন মকবুল শাহরিয়ারকে সদস্য করে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপি এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে আনিছুল ইসলাম মাহমুদকে। সদস্য করা হয়েছে খন্দকার মোশাররফ হোসেন, ইছহাক হোসেন তালুকদার, এবিএম আবুল কাশেম, মোঃ শাহাবুদ্দীন, মাহমুদুস সামাদ চৌধুরী, অবসরপ্রাপ্ত কর্ণেল এ এ মারুফ সাকলাইন, মোশতাক আহমেদ রুহীকে। কমিটিতে বিএনপি এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
খন্দকার আসুদাজ্জামানকে সভাপতি এবং শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আব্দুশ শহীদ, এবিএম গোলাম মোস্তফা, এইচ এন আশিকুর রহমান, এম এ মান্নান, আবু তালহাকে সদস্য করে সংস্থাপন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপি এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
রাশেদ খান মেননকে সভাপতি এবং নুরুল ইসলাম নাহিদ, মির্জা আজম, বীরেন সিকদার, শেখ আব্দুল ওয়াহাব, মোঃ শাহ আলম, জিয়াউর রহমান, কাজী ফারুক কাদেরকে সদস্য করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপি এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
শেখ ফজলুল করিম সেলিমকে সভাপতি এবং আ ফ ম রুহুল হক, আমান উল্লাহ, এম এ মান্নান, মতিউর রহমান, আনোয়ার হোসেন, মুরাদ হাসান, মমতাজ ইকবালকে সদস্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপি এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে হাসানুল হক ইনুকে। আর রাজিউদ্দিন আহমদ রাজু, আ স ম ফিরোজ, আব্দুল কুদ্দুস, মোয়াজ্জেম হোসেন রতন, সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন, আব্দুল ওয়াদুদ, খালিদ মাহমুদ চৌধুরীকে কমিটির সদস্য করা হয়েছে। কমিটিতে বিএনপি এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
মজিবুর রহমানকে সভাপতি এবং শাহজাহান মিয়া, মতিউর রহমান, প্রমোদ মানকিন, হাবিবুর রহমান মোল্লা, এবিএম আবুল কাশেম, সাধন চন্দ্র মজুমদার, এ কে এম এ আউয়াল, বজলুল হক হারুনকে সদস্য করে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি করা হয়েছে। এই কমিটিতে বিএনপি সাংসদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
ওবায়দুল কাদেরকে সভাপতি এবং আবুল কালাম আজাদ, রেজা আলী, সুকুমার রঞ্জন ঘোষ, এবিএম মোজাম্মেল হক, সারাহ বেগম কবরী, আনিছুল ইসলাম মন্ডল, শাহরিয়ার আলমকে সদস্য করে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিএনপি এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদদের জন্য পদ সংরক্ষিত রাখা হয়েছে।
এছাড়া, অনুমতি হিসাব সম্পর্কিত কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটিতে সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ারভাইস মার্শাল আব্দুল করিম খন্দকারের পরিবর্তে আরেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম সদস্য হিসাবে আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/টিআর/২৩১০ঘ.
bdnews24