ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপি নেতা ও সাবেক বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মীর নাসিরকে বিদেশ যেতে অনুমতি দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. আবদুর ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি দেলোয়ার হোসেনের হাইকোর্ট বেঞ্চ মীর নাসিরকে বিদেশ যেতে বাধা না দিতে সরকারকে নির্দেশ দেয়।
গত ৫ ফেব্র"য়ারি সৌদি আরব যাবার পথে বিমানবন্দরে অভিবাসন পুলিশ তাকে আটকে দেয়।
মীর নাসিরের করা আবেদনে বলা হয়, সপরিবারে সৌদি আরবের কিংস হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পথে কেবল তাকে আটকে দেওয়া হয়। তার ছেলে ও ছেলের স্ত্রীকে যেতে দেওয়া হয়। এতে অভিযোগ করা হয়, রাজনৈতিক হয়রানির জন্য তাকে বিদেশ যেতে দেয়নি সরকার।
মীর নাসিরের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আহসানুল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৯১৫ঘ.
bdnews24