২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

আরও দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও একজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। পদত্যাগ করা দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন- আবদুর রউফ ও শওকতুল হক এবং সহকারী অ্যাটর্নি জেনারেল শফিউল আলম মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 01:04 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরও দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও একজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। পদত্যাগ করা দুই ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন- আবদুর রউফ ও শওকতুল হক এবং সহকারী অ্যাটর্নি জেনারেল শফিউল আলম মাহমুদ। রাষ্ট্রপতি বরাবরে লেখা পৃথক পদত্যাগপত্র তারা মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে জমা দেন। এর আগে সোমবার আটজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছিলেন। আওয়ামী লীগ সরকার গঠনের পর সুপ্রিম কোর্টে আগের ১৮ জনের সঙ্গে নতুন করে ২৬ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এএল/এসকে/১৯০৩ঘ.