২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন সচল হচ্ছে: আইনমন্ত্রী

পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সরকার পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত ভূমি কমিশনকে পুনরায় সক্রিয় করে তুলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে সরকার পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত ভূমি কমিশনকে পুনরায় সক্রিয় করে তুলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, "শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত ভূমি কমিশন পুনরুজ্জীবিত করবে। কমিশনের দায়িত্ব দেওয়া হতে পারে অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে।" এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, "শান্তি চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকারই। আর সেই চুক্তি বাস্তবায়নে সরকার যা করা দরকার তাই করবে।" এ জন্য পুরনো কোনো আইন সংস্কার করা হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, "প্রয়োজন হলে অবশ্যই পুরনো আইন সংস্কার করা হবে।" লর্ড এরিখ এভেবুরির নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশনের আট সদস্যের প্রতিনিধি দলে আরো ছিলেন সারা হোসেন, ড. স্বপন আদনান, ড. মেঘনা গুহ ঠাকুরতা, ক্রিস্টিনা নিলসন, শিরিন সুলতানা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/টিআর/১৪০৫ঘ.