ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির বিশেষ দূত হিসাবে সোমবার বাংলাদেশ সফরে আসছেন মির্জা জিয়া ইস্পাহানি।
শেখ হাসিনা সরকারকে শুভেচ্ছা জানাতেই তিনি তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।
"মির্জা জিয়া ইস্পাহানি আগামীকাল (সোমবার) তিনদিনের জন্য বাংলাদেশে আসছেন", রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তৌহিদ হোসেন।
পররাষ্ট্র সচিব জানান, জিয়া ইস্পাহানি মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পাকিস্তানের রাষ্ট্রপতির শুভেচ্ছা পৌঁছে দেবেন।
পাক রাষ্ট্রপতির দূত পররাষ্ট্রমন্ত্রী দীপু মণির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশে অবস্থিত ব্যবসায়ী গ্র"প ইস্পাহানি পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সফরের সাতদিনের মাথায় পাকিস্তানের রাষ্ট্রপতির বিশেষ দূত বাংলাদেশের নতুন সরকারকে শুভেচ্ছা জানাতে আসছেন।
তৌহিদ হোসেন জানান, মির্জা জিয়া ইস্পাহানি ১৮ ফেব্র"য়ারি বাংলাদেশ ছেড়ে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএইচসি/এসকে/২০৫৮ঘ.
bdnews24