২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের কমিউনিস্ট পার্টির কংগ্রেসে যোগ দিচ্ছেন সিপিবি সভাপতি

নেপালের কমিউনিস্ট পার্টির (ইউএমএল) অষ্টম কংগ্রেসে যোগ দিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান রোববার সকালে কাঠমণ্ডু গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপালের কমিউনিস্ট পার্টির (ইউএমএল) অষ্টম কংগ্রেসে যোগ দিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান রোববার সকালে কাঠমণ্ডু গেছেন। তিনি দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অন্য প্রতিনিধি হচ্ছেন কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির। রোববার সিপিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সোমবার গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে খ্যাত লুম্বিনী নগরের বেতোলে সিপিএন (ইউএমএল)- এর ৬ দিনের কংগ্রেস শুরু হতে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৪৩ঘ.