ঢাকা, ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের নেতার দেওয়া তালিকা অনুযায়ী নাম অন্তর্ভুক্ত না হলে তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশ বিবেচনা করতে গঠিত বিশেষ সংসদীয় কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
রোববার সন্ধ্যায় সংসদ ভবনে বিরোধী দলের উপনেতার সভা কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক সংসদীয় দলের এ সিদ্ধান্তের কথা জানান।
এর আগে বিকেলে অধ্যাদেশ যাচাই-বাছাই সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শুরু হলেও তাতে যোগ দেয়নি দলটি।
ফারুক বলেন, "বিশেষ কমিটিতে আমাদের নেতা যে দুই সদস্যের নাম মনোনয়ন দিয়েছিলেন তার মধ্য থেকে একজনের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা এ ব্যাপারে সংশোধনীর জন্য চিঠি দিয়েছি। কিন্তু তার কোনো জবাব এখনো পাওয়া যায়নি। তাই নাম সংশোধন করা না হলে আজ থেকে বিশেষ কমিটিতে আংশ নেওয়া থেকে বিরত থাকব।"
ফারুক সরকারি দলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা জানিয়ে বলেন, তারা বিশেষ কমিটির নাম সংশোধন করলে মন্ত্রণালয় সংক্রান্ত অন্য কমিটিগুলোর নামের তালিকাও বিএনপি দেবে।
জয়নাল আবদিন ফারুক সরকারি দলের উদ্যোগকে 'অসহনীয় ও স্বেচ্ছাচারমূলক' আখ্যা দিয়ে বলেন, "তারা এরকম অসহনীয় মনোভাব দেখিয়ে দেশকে (আরেকটি) ১/১১ এর দিকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা সাংবিধানিক ধারাবাহিকতা বিঘি
bdnews24