২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির মূলতবি বৈঠক ডেকেছেন চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2009, 09:49 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির মূলতবি বৈঠক ডেকেছেন চেয়ারপার্সন খালেদা জিয়া। বৈঠক হবে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে শনিবার সন্ধ্যা ৬টায়। গত ১০ ফেব্র"য়ারির বৈঠকের মূলতবি বৈঠক এটি। বৈঠকটি ১২ তারিখ পর্যন্ত মূলতবি করা হয়েছিল। কিন্তু সেদিন এটি হয়নি। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে সন্ধ্যা ৬টায়। এতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।" খালেদা জিয়া বৈঠকে সভাপতিত্ব করবেন বলে তিনি জানান। খালেদা জিয়াসহ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ১১ সদস্য হলেন এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মতিন চৌধুরী, ড. আর এ গণি, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/১৫৪৫ঘ.