২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী আমাকে নিরাশ করবেন না :এরশাদ

প্রধানমন্ত্রী তাকে নিরাশ করবেন না বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 07:16 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

রংপুর, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী তাকে নিরাশ করবেন না বলে আশা প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ। শুক্রবার সন্ধ্যায় রংপুরের বাসভবন পল্লী নিবাসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে এরশাদ বলেন, "আমি রাষ্ট্রপতি হতে পারিনি, তাতে কোনো দুঃখ নেই। সংসদ উপনেতা হতে চাইনি। তবে প্রধানমন্ত্রী আমাকে নিরাশ করবেন না এবং অসম্মানও করবেন না-এই বিশ্বাস আমার আছে।" স্ত্রী রওশন এরশাদ ও ছেলে এরিখকে নিয়ে সড়কপথে এরশাদ বিকেলে রংপুর আসেন। এরশাদ বলেন, "সংসদ আর উপজেলা নির্বাচনে রংপুরের অনেক আসন আমাদের হাত থেকে চলে গেছে। এসব আসন পুনরুদ্ধার করতে হবে।" তিনি এখন থেকে দলকে সংগঠিত করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান দলীয় নেতা-কর্মীদের প্রতি। রংপুরকে বিভাগ করা প্রসঙ্গে এরশাদ বলেন, "রংপুরকে বিভাগ করার কথা আমি আর প্রধানমন্ত্রী দু'জনেই বলেছি। এটা অবশ্যই করা হবে।" মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপা প্রেসিডিয়াম সদস্য মশিয়ার রহমান রাঙ্গা, জেলা জাপা সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর পৌরসভা মেয়র আব্দুর রউফ মানিক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০১১১ ঘ.