২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ স্থগিত উপজেলায় আবার ভোট ৬ এপ্রিল

স্থগিত ছয় উপজেলায় আগামী ৬ এপ্রিল পুনর্র্নিবাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ২২ জানুয়ারি উপজেলা নির্বাচনের দিন স্থগিত ১১টি ভোট কেন্দ্রে আগামী ১৬ মার্চ আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 09:01 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থগিত ছয় উপজেলায় আগামী ৬ এপ্রিল পুনর্র্নিবাচনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ২২ জানুয়ারি উপজেলা নির্বাচনের দিন স্থগিত ১১টি ভোট কেন্দ্রে আগামী ১৬ মার্চ আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে ওই সব কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে। বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে কমিশনের এক বৈঠকে এ তারিখ নির্ধারণ করা হয়। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইসির এসব সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, "পুনর্র্নিবাচনের দিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এইসব উপজেলা ও ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে যাতে আবার আগের মতো অবস্থা না সৃষ্টি হয়।" এর আগে গত ১০ ফেব্র"য়ারি এক ব্রিফিংয়ে সিইসি জানান, নির্বাচন স্থগিত উপজেলাগুলোর পুনর্র্নিবাচনের তারিখ শিগগিরই নির্ধারণ করা হবে। নির্বাচনের দিন ২৩টি উপজেলার স্থগিত করা ৪৮টি ভোটকেন্দ্রের মধ্যে ৮টি উপজেলার স্থগিত কেন্দ্রে আবার গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এসব উপজেলা হচ্ছে- সিরাগঞ্জের চৌহালী (১টি কেন্দ্র), জামালপুরের ইসলামপুর (১টি), ময়মনসিংহের নান্দাইল (৪টি), মুন্সিগঞ্জের গজারিয়া (১), নারায়ণগঞ্জের রূপগঞ্জ (১), চাঁদপুরের ফরিদগঞ্জ (১), লক্ষ্মীপুর সদর (১)ও চট্টগ্রামের সদ্বীপ (১)। এছাড়া নির্বাচনের দিন চারটি উপজেলায় (ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কুমিল্লার বরুড়া ও সিরাজগঞ্জের বেলকুচি) এবং নির্বাচনের আগে খাগড়াছড়ির দিঘীনালা এবং কক্সবাজারের উখিয়া উপজেলার নির্বাচন স্থগিত করে ইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কিউএইচ/এফএফ/জিএনএ/১৪৫৮ ঘ.