২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ দেখাতে হাসপাতালে প্রধানমন্ত্রী

চোখের নিয়মিত পরীক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। হাসপাতালের জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জন গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 05:46 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোখের নিয়মিত পরীক্ষা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। হাসপাতালের জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জন গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। তিনি বলেন, "প্রধানমন্ত্রী চোখের 'রুটিন চেকআপ' করাতে হাসপাতালে এসেছিলেন। তার চোখের অবস্থা এখন ভালো। তিনি (শেখ হাসিনা) এর আগেও এ হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। সেজন্য রুটিন চেকআপ করাতে এখানে আসেন।" জন গোমেজ আরো বলেন, "চোখের নিয়মিত পরীক্ষা ছাড়াও শেখ হাসিনা এ হাসপাতলে চিকিৎসাধীন ভাষাসৈনিক গাজীউল হক এবং হবিগঞ্জ-১ আসনের সাংসদ দেওয়ান ফরিদ গাজীকে দেখেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।" হাসপাতালের জেনারেল ম্যানেজার আরো জানান, গাজীউল হক বার্ধক্যজনিত বেশ কিছু জটিল রোগে ভুগছেন। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বুধবার অবচেতন অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১১৪৬ ঘ.