২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"শিল্প দূষণ মারাত্মক পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে"

শিল্প-কলকারখানার দূষণ মারাত্মক পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে-এ মত দিয়ে দূষণ রোধে জাতীয় উদ্যোগের তাগিদ দিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। রোববার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে সাংসদ সারাহ বেগম কবরী ও বেনজীর আহমেদের পৃথক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2009, 04:35 PM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শিল্প-কলকারখানার দূষণ মারাত্মক পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে-এ মত দিয়ে দূষণ রোধে জাতীয় উদ্যোগের তাগিদ দিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। রোববার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে সাংসদ সারাহ বেগম কবরী ও বেনজীর আহমেদের পৃথক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিল্প কারখানাগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সরাসরি জড়িত। অপরদিকে, শিল্প কারখানার দূষণ মারাত্মক পরিবেশ বিপর্যয়ের কারণ হয়ে দাড়িয়েছে। এ দূষণ রোধে জাতীয় উদ্যোগ দরকার। সাংসদ ফজলে রাব্বী মিয়ার এক সম্পূরক প্রশ্নের জবাবে পরিবেশ মন্ত্রী বলেন, যেসব শিল্পকারখানা নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট (ইটিপি) স্থাপন করবে না তাদের লাল নোটিশ পাঠানো হবে। এ জন্য সাংসদদের সমর্থন দরকার।" এছাড়া আওয়ামী লীগের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম ও জাতীয় পাার্টির সাংসদ গোলাম কিবরিয়ার পৃথক সম্পূরক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জিএম কাদের জানান, ১০টি বোয়িং বিমান কেনার উদ্যোগ রয়েছে। বোয়িং কোম্পানীর সঙ্গে সরাসরি আলোচনা করে বাংলাদেশ বিমান এসব বিমান কেনার চুক্তি করেছে উল্লেখ করে তিনি বলেন, এখানে কোন ধরণের অনিয়ম পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিমানমন্ত্রী জানান, বিমানের নিজস্ব মালিকানায় ১০টি উড়োজাহাজের মধ্যে আটটি এবং লিজ নেওয়া পাঁচটির মধ্যে চারটি চালু আছে। আওয়ামী লীগের সাংসদ মজিবুর রহমান ফকিরের এক সম্পূরক প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, "বর্তমান সারের ডিলার ব্যবস্থা ত্র"টিমুক্ত না, ত্র"টিযুক্ত। এখন যেহেতু সারের ভরা মৌসুম তাই আগামী মার্চ পর্যন্ত এ বিষয়টি অপরিবর্তিত থাকবে। এরপর সবার পরামর্শ নিয়ে বিষয়টির উৎকর্ষ বিধান করা হবে।" মন্ত্রী জানান, সবচেয়ে বেশি চাহিদার সময় পার হওয়ার পর সার্বিক বিতরণ ব্যবস্থা পর্যালোচনা করে সার সহজলভ্য করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা সরকারের রয়েছে। সারের সঙ্কট এড়াতে দেড় লাখ টন ইউরিয়া সার আমদানি করার পরিকল্পনারও উল্লেখ করেন কৃষিমন্ত্রী । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/