২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী অতিথি ভবন যমুনায় উঠলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠলেন। প্রধানমন্ত্রীর তথ্যসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শুক্রবার দুপুর সোয়া বারোটায় সপরিবারে রমনা এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনটিতে ওঠেন। বিকেল চারটায় বি-লিগ ফুটবলে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে তিনি সেখানেই সাক্ষাৎ করবেন। যমুনাতে এটাই হবে তার প্রথম কর্মসূচি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 05:56 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠলেন। প্রধানমন্ত্রীর তথ্যসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী শুক্রবার দুপুর সোয়া বারোটায় সপরিবারে রমনা এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনটিতে ওঠেন। বিকেল চারটায় বি-লিগ ফুটবলে চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে তিনি সেখানেই সাক্ষাৎ করবেন। যমুনাতে এটাই হবে তার প্রথম কর্মসূচি। শেখ হাসিনার ভাই শেখ কামাল ছিলেন স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ফুটবল তথা ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান শক্তি 'আবাহনী ক্রীড়াচক্র' প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা। প্রধানমন্ত্রী হওয়ার পর এবারই প্রথম শেখ হাসিনা অতিথি ভবন যমুনায় উঠলেন। আগের বার প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি গণভবনে উঠেছিলেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্যসচিব আজাদ জানান, এবারও তার গণভবনে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু ২০০১-এর পর থেকে গত সাত বছর ভবনটি অব্যবহৃত ছিল। দীর্ঘ সময় ভবনটির সংস্কার ও সংরক্ষণ করা হয়নি বলে এই মুহূর্তে ব্যবহার করা যাচ্ছে না। সেজন্যেই প্রধানমন্ত্রী এখনই গণভবনে না উঠে আপাতত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠলেন। পরে তিনি গণভবনে যাবেন। এর আগে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল অতিথি ভবন যমুনায় যান সেখানকার অবস্থা দেখতে। পরে ব্যবহার উপযোগী জিনিসপত্র সুধাসদন থেকে যমুনায় নিয়ে যাওয়া হয় । ২০০১-এর নির্বাচনের আগে থেকেই শেখ হাসিনা তার স্বামী ড.ওয়াজেদ মিয়ার ধানমন্ডির বাড়ি সুধাসদনে থাকছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএম/১৫১৭ঘ.