ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিফা) চুক্তির সরাসরি বিরোধিতা না করে আগে তা পর্যালোচনার দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার রাতে প্রধান বিরোধী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার পর চুক্তিটির সর্বশেষ খসড়া জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয়।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক ব্রিফিংয়ে তার দলের এ অবস্থান তুলে ধরেন।
টিফা চুক্তি নিয়ে অতীতে বিএনপি সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের তিন দফা আলোচনা হওয়ার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব এসময় দাবি করেন জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই বিএনপি তড়িঘড়ি করে ওই চুক্তি করেনি।
খোন্দকার দেলোয়ার বলেন, "আমরা টিফা চুক্তির বিরোধিতা করছি না। তবে এ বিষয়ে পর্যালোচনা করার সুযোগ দেওয়া হোক। জাতীয় স্বার্থ সমুন্নত রেখে কোনো চুক্তি হলে তাতে বিএনপি কোনো আপত্তি জানাবে না।
বিএনপি চেয়ারপারসনের সভাপতিত্বে তার গুলশানের কার্যালয়ে সন্ধ্যা সাতটায় দলের স্থায়ী কমিটির মুলতবি বৈঠকটি শুরু হয় খালেদা জিয়ার সভাপতিত্বে।
এর আগে বুধবার রাত সোয়া ১১ টা পর্যন্ত চলার পর বৈঠকটি মুলতবি করা হয়েছিল। এতে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান, খোন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আর এ গণি, অ্যাডভোকেট খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ, অবসরপ্রাপ্ত লে. জে মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলাম।
বৈঠকে টিফা ছাড়াও ভারতের সঙ্গে প্রস্তাবিত ট্র্যানজিট চুক্তির বিষয়েও আলোচনা হয়।
সংবাদ ব্রিফিংয়ে দেলোয়ার বলেন, "বিভিন্ন শর্তের বেড়াজালে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশের সুযোগ হ্রাস করা না হলে, দেশের বিকাশমান শিল্পের ক্ষতি না হলে এবং মার্কিন বিনিয়োগের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করা গেলে বিএনপি টিফার মত চুক্তি গ্রহণে আপত্তি জানাবে না। তবে জাতীয় স্বার্থ ক্ষুণ
bdnews24