ঢাকা, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের একটি তদন্তকারী সংস্থা ভারতের মুম্বাই হামলায় নিষিদ্ধ ঘোষিত হরকাত-উল-জিহাদ আল ইসলামীর (হুজি) এক সদস্যের জড়িত থাকার প্রমাণ পেয়েছে বলে খবর দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক ডন।
সংস্থাটির সূত্রের বরাত দিয়ে ডন বলছে, "শুধু জড়িতই নয় ওই হামলার পরিকল্পনা ও প্রশিক্ষণে নিষিদ্ধ ঘোষিত দলটির ভূমিকাও ছিল।" ডন অবলম্বনে বিস্তারিত জানাচ্ছেন এহেছান লেনিন।
পাকিস্তানের প্রধান তদন্তকারী সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন অ্যাজেন্সি (এফআইএ) এ সম্পর্কিত একটি তদন্ত প্রতিবেদন তৈরির কাজ করছে। খুব শিগগিরই ওই প্রতিবেদন ভারতের সরকারের কাছে জমা দেওয়া হবে।
'মুসলিম মৌলবাদীদের সক্রিয় আন্তর্জাতিক নেটওয়ার্কের অস্তিত্ত্বের প্রকাশই মুম্বাই হামলা'- পাকিস্তানী তদন্ত সংস্থার প্রতিবেদনের এই সার বলে সূত্রের বরাত দিয়ে দাবি করেছে ডন।
পত্রিকাটির চার ফেব্র"য়ারি সংখ্যার এক প্রতিবেদনে বলা হয়, "হামলা সম্পর্কিত ওই তদন্ত প্রতিবেদনে- মুসলিম জঙ্গি তৎপরতা নেটওয়ার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করা হয়েছে।"
যুক্তরাজ্যে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ওয়াজিদ শামসুল হাসান এক সাক্ষাৎকারেও স
bdnews24