ঢাকা, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা বুধবার রাতে সুধাসদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।
মেয়র রাত সাড়ে ১০ টার দিকে সুধাসদনে যান। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘন্টা ধরে আলোচনা করেন।
সুধাসদন থেকে বেরিয়ে যাওয়ার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেয়র বলেন, "প্রধানমন্ত্রী আমাকে ডেকেছিলেন। রাজধানীর উন্নয়ন নিয়ে আমরা আলোচনা করেছি। প্রধানমন্ত্রী বিশেষ করে, ন্যাম ফ্ল্যাট থেকে সংসদ ভবনে যাওয়ার পথে কয়েকটি ওভারব্রিজ নির্মাণ করার পরামর্শ দেন।"
সাদেক হোসেন খোকা আরো জানান, তিনিও প্রধানমন্ত্রীকে রাজধানীর উন্নয়নের ব্যাপারে তার নিজের কিছু পরিকল্পনার কথা বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিআর/এসকে/২৩৪৯ ঘ.
bdnews24