২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবিলম্বে গেজেট প্রকাশের দাবি মুলাদী উপজেলা চেয়ারম্যানের

বরিশালের মুলাদী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুছ ছত্তার খান উপজেলার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 03:07 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বরিশালের মুলাদী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুছ ছত্তার খান উপজেলার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। ঢাকার একটি হোটেলে বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছত্তার খান দাবি করেন, তার উপজেলার কোথাও কোন বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটেনি। ফলে নির্বাচনের পরপরই রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসাররা নির্বাচনের ফল ঘোষণা করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নির্বাচনের ফলাফল মেনে নিয়ে অভিনন্দন জানিয়েছেন। ছত্তার খান দাবি করেন, নির্বাচনের আগে গত ৭ ডিসেম্বরই তিনি পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের দিন থেকেই তা কার্যকর ঘোষণা করে ১৮ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে পত্র দেওয়া হয়। এরপরও স্থানীয় একটি 'কুচক্রী মহল' ওই পদত্যাগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে আপত্তি করায় ফলাফল স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/