২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিব থেকে উপ-সচিব পর্যায়ের ৬০ কর্মকর্তা পদে রদবদল

সচিব থেকে উপ-সচিব পর্যায়ের ৬০ কর্মকর্তার পদে বুধবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ রদবদল করা হয়। এদের মধ্যে একজন সচিব ও দুইজন যুগ্ম-সচিবকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2009, 01:28 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিব থেকে উপ-সচিব পর্যায়ের ৬০ কর্মকর্তার পদে বুধবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ রদবদল করা হয়। এদের মধ্যে একজন সচিব ও দুইজন যুগ্ম-সচিবকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। এছাড়া একজন সচিবকে বদলি, ছয়জন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ, ১২ জন অতিরিক্ত সচিব, ২৬ জন যুগ্ম-সচিব ও ১২ জন উপ-সচিবকে বদলি, প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। পরিকল্পনা বিভাগের সচিব জাফর আহমেদ চৌধুরীকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ করা হয়েছে। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আখতার আহমেদ ও বস্ত্র পরিদপ্তরের পরিচালক যুগ্ম-সচিব সিরাজ উদ্দিন মিয়াকেও ওএসডি করা হয়েছে। সচিবদের মধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুনিল কান্তি বোসকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। ভারপ্রাপ্ত সচিবের মর্যাদায় নিয়োগ পাওয়া ছয় অতিরিক্ত সচিবের মধ্যে বিসিআইসির চেয়ারম্যান মোখলেছুর রহমানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান হাবিব উল্লাহ মজুমদারকে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকীমকে বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আব্দুল মালেককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নেছা খানমকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। বদলি হওয়া অতিরিক্ত সচিবদের মধ্যে টিসিবির চেয়ারম্যান জিয়াউল ইসলামকে তথ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইয়ুমকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব কেএইচ মাসুদ সিদ্দিকীকে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক, মুস্তাক হাসান মো. ইফতেখারকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এবং আতাউর রহমানকে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে। ওএসডি অতিরিক্ত সচিব মফিজুল করিমকে জাতীয় সংসদ সচিবালয়ে, রফিকুল ইসলামকে নির্বাচন কমিশন সচিবালয়ে, মোস্তফা মহিউদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ে, এজেডএম শফিকুল আলমকে কৃষি মন্ত্রণালয়ে, মিজানুর রহমানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, এবিএম খোরশেদ আলমকে শিল্প মন্ত্রণালয়ে ও ড. মোহাম্মদ সাদিককে সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। যুগ্ম-সচিবদের মধ্যে তথ্য মন্ত্রণালয়ের মো. হানিফকে সংস্থাপন মন্ত্রণালয়ে, স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বদলীর আদেশাধীন এএস শামীম আহমেদকে পরিকল্পনা বিভাগে, ওএসডি বেগম শাহীন খানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে, বিসিকের পরিচালক নারায়ণ চন্দ্র দে'কে পানি সম্পদ মন্ত্রণালয়ে, বিআইডব্লিউটিসি'র পরিচালক জয়নাল আবেদীন তালুকদারকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কেএম মোজাম্মেল হককে বাণিজ্য মন্ত্রণালয়ে, বিটিএমসি'র পরিচালক সৈয়দ মো. হায়দার আলীকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আলী খানকে ভূমি মন্ত্রণালয়ে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক গোলাম রব্বানীকে শিক্ষা মন্ত্রণালয়ে, বিএডিসি'র সদস্য পরিচালক হাসানুর রহমানকে স্থানীয় সরকার বিভাগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নূরুন নবী তালুকদারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম-সচিব) খায়রুল আনামকে বিসিকের পরিচালক, ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আব্দুল মোনাফ পাটোয়ারীকে বিআইডব্লিউটিএ'র সদস্য ও ওএসডি যুগ্ম-সচিব সরওয়ার খানকে 'ট্রান্সফরমেশন অব এক্সিসটিং নন-গভর্নমেন্ট স্কুলস ইন টুু মডেল স্কুলস ইন সিলেকটেড ৩৬০ উপজেলা হেড-কোয়ার্টার্স' প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ঢাকার বিভাগীয় কমিশনার আজিজ হাসানকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব খোরশেদ আলম চৌধুরীকে সংস্থাপন মন্ত্রণালয়ে, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আয়েশা বেগমকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য ফয়জুর রহমান চৌধুরীকে তথ্য মন্ত্রণালয়ে, ওএসডি যুগ্ম-সচিব হুমায়ুন কবির খানকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে, বিআইডব্লিউটিসি'র পরিচালক আব্দুল কুদ্দুসকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে, বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য শাহ মোহাম্মদ আলীকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সরদার আবুল কালামকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইমদাদুল হককে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে, ওএসডি যুগ্ম-সচিব মনসুর আলী শিকদারকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। উপ-সচিবদের মধ্যে ওএসডি একেএম আব্দুস সালামকে বিআরটিএ'র পরিচালক, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আবুয়াল হোসেনকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপ-বৃত্তি প্রদান প্রকল্পের (পর্যায়-৪) প্রকল্প পরিচালক ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলামকে ঢাকা ওয়াসার প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ওএসডি উপ-সচিব আকতারুজ্জামানকে পরিসংখ্যান ব্যুরোর পরিচালক ওএসডি উপ-সচিব আবদুস সালামকে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব নিমাই চাঁদ বিশ্বাসকে বিসিএস প্রশাসন একাডেমীর পরিচালক ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব নূরুল ইসলামকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে বদলীর আদেশাধীন ড. আফতাবুন নাহার মাকসুদাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, ওএসডি উপ-সচিব মোহাম্মদ ইউনুস ফকিরকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব আফিয়া খাতুনকে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে, ওএসডি উপ-সচিব মহসিনুল আলমকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এবং ওএসডি উপ-সচিব জাহান আরা বেগমকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৯২৬ঘ.