ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণায় রিটার্নিং কর্মকর্তাদের ভুল-ত্র"টি খতিয়ে দেখছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, "কোনো কোনো উপজেলায় রিটার্নিং কর্মকর্তা রাতে এক রকম ফলাফল ঘোষণা করে সকালে অন্য রকম ফলাফল দিয়েছে। ফলাফলের যোগ-বিয়োগেও ভুল-ত্র"টি রয়েছে। সংশ্লিষ্টদের ডেকে এসব বিষয় খতিয়ে দেখতে হবে।"
ফলাফল গেজেট আকারে প্রকাশের আগে উপজেলা নির্বাচন নিয়ে অভিযোগগুলো প্রক্রিয়াধীন থাকায় এ বিষয়ে এখনই কিছু বলতে চান না সিইসি।
এক প্রশ্নের জবাবে এটিএম শামসুল হুদা বলেন, "নির্বাচনের ফলাফল স্থগিতের এখতিয়ার ইসির রয়েছে। এজন্য গেজেট প্রকাশের আগে ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়, তা সঠিক আছে কিনা। রিটার্নিং কর্মকর্তারা যা পাঠান, তা তো গেজেট করা যায় না। তাতে ভুল-ত্র"টিও আছে।"
তিনি জানান, গেজেট প্রকাশের সুনির্দিষ্ট সময়সীমা না থাকায় ফলাফল যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করতে একমাসও লাগতে পারে। তবে পর্যায়ক্রমে গেজেট প্রকাশের জন্য ইতোমধ্যে শতাধিক উপজেলার নাম সরকারি ছাপাখানায় পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাচনের সার্বিক ফলাফল গণমাধ্যমে জানাতে এখনও তিনি প্রস্তুত নন জানিয়ে সিইসি বলেন, "এখন আমি কিছু বলতে চাই না। আমি নিজেই বেশ কিছু অভিযোগ খতিয়ে দেখছি। আমরা সব কিছু চূড়ান্ত করে সিদ্ধান্ত জানাবো।"
নতুন আরও কোনো উপজেলার ফলাফল স্থগিত করা হচ্ছে কি-না জানতে চাইলে সিইসি বলেন, "প্রক্রিয়াধীন কোনো বিষয়ে কিছু বলতে চাই না।"
নির্বাচন কমিশন থেকে পাওয়া প্রকৃত তথ্য ছাড়া ফলাফল স্থগিতের বিষয়ে গণমাধ্যমে স্পর্শকাতর কিছু না লেখার অনুরোধ জানান তিনি।
ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া দায়িত্বশীল কারও কোনো কিছু বলাও ঠিক নয় -মন্তব্য করে এটিএম শামসুল হুদা বলেন, "যার যখন যা খুশি বলে যাচ্ছে। এটা ভালো হচ্ছে না। ইসিতে এটা একটা সমস্যা। এ অফিসের মধ্যে তো ভুত আছে। তারাই সব খবর দিচ্ছে। গণমাধ্যমও লিখছে, এটা ঠিক নয়।"
নিজেও উপজেলার ফলাফল খতিয়ে দেখছেন জানিয়ে সিইসি বলেন, "যখন সময় আসবে, তখন ডেকে বলব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/জিএনএ/২০৫০ ঘ.
bdnews24