২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি

তৃণমূল পর্যায়ে দল পুনর্গঠনে থানা নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। প্রথম দিন মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও রাজশাহী বিভাগের থানা নেতাদের সঙ্গে বৈঠক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃণমূল পর্যায়ে দল পুনর্গঠনে থানা নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। প্রথম দিন মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও রাজশাহী বিভাগের থানা নেতাদের সঙ্গে বৈঠক হয়। গত ১ ফেব্র"য়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের থানা পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এজন্য যুগ্ম মহাসচিবদের নেতৃত্বে ছয়টি কমিটি গঠন করা হয়। ওইসব কমিটিকে ৩ থেকে ২৮ ফেব্র"য়ারির মধ্যে থানা নেতাদের ঢাকায় ডেকে স্থানীয় সংগঠনের বিষয়ে মতামত জানতে বলা হয়েছে। মঙ্গলবার সকালে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব মির্জা আব্বাস ও সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান সিরাজগঞ্জের কাজীপুর ও উল্লাপাড়া থানা নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, "গত দুই বছর বিএনপিকে ধ্বংস করে দেওয়ার জন্য সরকারিভাবে চেষ্টা হয়েছে। আমরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে থানা নেতাদের সঙ্গে কথা বলছি। তৃণমূল পর্যায়ে সংগঠনকে নতুন নেতৃত্বে গড়ে তোলা হবে।" এদিকে, বিকেলে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ঢাকা বিভাগের শেরপুরের নেতাদের সঙ্গে বৈঠক হয়। তিনি বলেন, "বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে আমরা থানা নেতাদের সঙ্গে কথা বলছি।" বাস্তব অবস্থা জেনে ২৮ তারিখের পর দলের স্থায়ী কমিটির কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব আব্দুল মান্নান ও মসিউর রহমানও তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের প্রাথমিক কাজ শুরু করেছেন। বৃহস্পতিবার থেকে এ বিভাগের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন আব্দুল মান্নান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/২০৪২ ঘ.