ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার নিরাপত্তার জন্য নিয়োজিত বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা।
খবরের সত্যতা নিশ্চিত করে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলেছে, তিন মাসের মেয়াদ শেষ হওয়ায় এ বিশেষ নিরাপত্তা প্রত্যাহার করা হয়।
সোমবার রাত ১২টার পর থেকে এসএসএফ প্রত্যাহার করা হয়েছে বলে বিএনপি চেয়ারপারসনের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, "সোমবার রাত ১২টার পর থেকে এসএসএফ তুলে নেওয়া হয়েছে। এখন খালেদা জিয়াকে মন্ত্রী পদমর্যাদার পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।"
সাবেক এ প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য পুলিশের দুই কর্মকর্তার নেতৃত্বে ছয়জন কনস্টেবল, একজন সার্জেন্ট ও একজন হাবিলদারকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে বলেও জানান বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা।
সংসদ নির্বাচনকে সামনে রেখে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় গত ২ নভেম্বর শেখ হাসিনা ও খালেদা জিয়ার নিরাপত্তার জন্য তিনমাসের জন্য এসএসএফ নিয়োগ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জেনারেল আকবর বলেন, "বিএনপির শাসনামলে খালেদা জিয়া জঙ্গিবাদ দমনে বিশেষ অভিযান পরিচালনা, শীর্ষ জঙ্গি নেতাদের গ্রেপ্তার, তাদের বিচারে সমর্পণ ও আইন-শৃঙ্খলা বিঘ
bdnews24