২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর থেকে কোকোর জব্দ অর্থ আনার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী

সিঙ্গাপুরের ব্যাংকে জব্দ বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অর্থ দেশে আনার ব্যাপারে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন। সোমবার সংসদে 'প্রশ্ন -উত্তর' পর্বে আওয়ামী লীগ সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2009, 02:34 PM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সিঙ্গাপুরের ব্যাংকে জব্দ বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অর্থ দেশে আনার ব্যাপারে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানিয়েছেন। সোমবার সংসদে 'প্রশ্ন -উত্তর' পর্বে আওয়ামী লীগ সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, "আমরা কোকোর টাকা দেশে আনার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে কিছূ ব্যবস্থাও নেওয়া হয়েছে। এনিয়ে কলাম্বিয়ার ডিস্ট্রিক কোর্টে মামলা করা হয়েছে। মামলার ফলাফল এবং সে দেশের সরকারের সঙ্গে যে আলোচনা চলছে তার ভিত্তিতে এ টাকা আদায় করতে পারবো বলে আমরা বিশ্বাস করি।" এর আগে প্রশ্ন করে সেলিম বলেন, "যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আমাদের সরকারকে বেশ কয়েকজন রাজনীতিক ও ব্যবসায়ীদের একটি তালিকা দেওয়া হয়েছে, যারা বিদেশের বিভিন্ন ব্যাংকে অবৈধভাবে অর্জিত টাকা জমা রেখেছেন। এরমধ্যে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে আরাফাত রহমান কোকোর নামও রয়েছে। সিঙ্গাপুরের একটি ব্যাংকে তার টাকার সন্ধান পাওয়া গেছে। এই টাকা এই মুহুর্তে ফিরিয়ে আনার ব্যবস্থা না নিলে তা ফ্রিজ করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। আমি জানতে চাচ্ছি, এই অর্থ ফিরিয়ে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আর কার কার টাকা আটক রাখা হয়েছে সে তালিকা কি প্রকাশ করা হবে?" তালিকা প্রসঙ্গে আবুল মাল আব্দুল মুহিত বলেন, "কোনো ধরণের তালিকা প্রকাশ করা এই মুহুর্তে সম্ভব নয়। এটি কোথায় যাবে, কোথায় পৌছাবে সেটা আগে দেখতে হবে। অনুসন্ধানের স্বার্থে এ বিষয়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/এমএ/টিআর/২০২২ ঘ.