২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্তি পেলেন নাজমুল হুদা

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি'র সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। রোববার রাত পৌনে নটার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিন থেকে মুক্তি পান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 06:10 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি'র সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। রোববার রাত পৌনে নটার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিন থেকে মুক্তি পান। উপ-কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দীকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার রাতে জানিয়েছেন, বিকালে নাজমুল হুদার জামিন সংক্রান্ত কাগজপত্র কারা কতৃপক্ষের কাছে পৌঁছলে রাত পৌনে নটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৩১৪ নম্বর কেবিন থেকে তাকে মুক্তি দেয়া হয়। তিনি কারা কতৃপক্ষের তত্ত্বাবধানে এই কেবিনে চিকিৎসাধীন ছিলেন। ডিআইজি প্রিজন জানান, মুক্তির পরপরই রাতে নাজমুল হুদাকে স্ত্রী সিগমা হুদা, ভাই ও মেয়ে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী এসে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যান। ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে যোগাযোগ মন্ত্রী ছিলেন। ড. ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের প্রথমদিকে তিনি গ্রেফতার হন। তাকে ২০০৭ সালের ৫ ফেব্র"য়ারি গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোট ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় তার ২৬ বছর কারাদন্ড হয়। গত ২৮ জানুয়ারি ২০টি মামলার সর্বশেষটিতে জামিন পান তিনি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/০০০২