২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল গোছাতে বিএনপির ছয়টি কমিটি

দল পুনর্গঠনের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার জন্য থানা পর্যায়ের নেতাদের ঢাকায় ডেকে আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ছয় যুগ্ম মহাসচিবকে প্রধান করে থানা পর্যায়ের কমিটিগুলোর বর্তমান অবস্থা জানতে ছয়টি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা থানা পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 05:45 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দল পুনর্গঠনের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার জন্য থানা পর্যায়ের নেতাদের ঢাকায় ডেকে আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ছয় যুগ্ম মহাসচিবকে প্রধান করে থানা পর্যায়ের কমিটিগুলোর বর্তমান অবস্থা জানতে ছয়টি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা থানা পর্যায়ের নেতাদের সঙ্গে আলোচনা করবেন। রোববার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন খালেদা জিয়া। এতে দেশের বর্তমান রাজনীতি, সামাজিক অবস্থা ও দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আড়াই ঘণ্টার বৈঠক শেষ হয় রাত ১০টায়। আগামী ৪ ফেব্র"য়ারি সন্ধ্যা ৭টায় স্থায়ী কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সংবাদ ব্রিফিং-এ খোন্দকার দেলোয়ার বলেন, "দলকে পুনর্গঠন করার জন্য আজ আমরা স্থায়ী কমিটির বৈঠকে বসেছিলাম। তৃণমূল পর্যায় থেকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে দলকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে সভায় সিদ্ধান্ত হয়েছে যে, থানা নেতাদের ঢাকায় ডেকে আনা হবে।" তিনি বলেন, এরই মধ্যে ছয় যুগ্ম মহাসচিবকে প্রধান করে ছয়টি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো থানা নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করবে। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট থানা ও ইউনিয়নে সংগঠনের অবস্থা জানতে একটি ফর্মও তৈরি করা হয়েছে। থানা নেতাদের ওই ফর্ম পূরণ করতে হবে। কমিটিগুলো হল ঢাকা বিভাগের জন্য যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমান ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিন্;ু চট্টগ্রাম বিভাগের জন্য যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় ও স্বেচ্ছাসেবক দলের কাজী আসাদুজ্জামান; সিলেট বিভাগের জন্য যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও কৃষক দলের শামসুজ্জামান দুদু; খুলনা বিভাগের জন্য যুগ্ম মহাসচিব সেলিমা রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান; রাজশাহী বিভাগের জন্য যুগ্ম মহাসচিব মীর্জা আব্বাস ও সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এবং বরিশাল বিভাগের জন্য যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ মান্নান ও সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান। দেলোয়ার বলেন, যুগ্ম মহাসচিবরা তাদের দায়িত্ব ৩ থেকে ২৮ ফেব্র"য়ারির মধ্যে সম্পন্ন করে একটি প্রতিবেদন জাতীয় স্থায়ী কমিটিতে পেশ করবে। আগামী ৩ ফেব্র"য়ারি থেকে থানা নেতাদের ঢাকায় আসার জন্য বলা হবে বলে উল্লেখ করে তিনি বলেন, কেন্দ্রীয় কার্যালয়ে থানা নেতাদের সঙ্গে কমিটিগুলোর বৈঠক হবে। জাতীয় স্থায়ী কমিটি থানা নেতাদের বক্তব্য পর্যালোচনা ও মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান। মহাসচিব বলেন, "প্রথমে তৃণমূল পর্যায়ের কমিটি গঠনের কাজ শুরু হবে। এটা শেষ হলেই পর্যায়ক্রমে জাতীয় স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে।" তিনি বলেন, "আমরা প্রতিটি সাংগঠনিক স্তরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার লক্ষ্য নিয়ে এগুচ্ছি।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির সাংগঠনিক স্তর হচ্ছে গ্রাম, ইউনিয়ন, থানা/উপজেলা ও জেলা। সংবাদ ব্রিফিং-এ অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, সাব্কে ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান বাবুল ও ছাত্রদলের সহসভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড.আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, অবসরপ্রাপ্ত লে. জে. মাহবুবুর রহমান ও এম শামসুল ইসলামসহ অন্যান্যরা। ১১ সদস্যের স্থায়ী কমিটির বৈঠকে আব্দুল মতিন চৌধুরী ও চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী অনুপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/টিআর/জিএনএ/২৩৪৬ ঘ.