২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা ও তার পুত্রদের অপকর্ম আড়াল করতেই এ নোংরামি: আশরাফ

নিজেদের মুখপত্র কয়েকটি পত্রিকার মাধ্যমে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিএনপি-জামাত 'দুর্নীতির কুৎসা রটাচ্ছে' বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2009, 01:40 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের মুখপত্র কয়েকটি পত্রিকার মাধ্যমে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিএনপি-জামাত 'দুর্নীতির কুৎসা রটাচ্ছে' বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। তেল কোম্পানি শেভরনের কাছ থেকে সজীব ওয়াজেদ জয় ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী ৩৫ কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে গত ১৭ ডিসেম্বর দৈনিক 'আমার দেশ'সহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত খবরের প্রতিক্রিয়ায় এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। রোববার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই অভিযোগ নাকচ করেন আশরাফ। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। উল্লিখিত পত্রিকার খবরে বলা হয়, বিনা টেণ্ডারে দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে গ্যাস সরবরাহের ক